রাজধানীর জিঞ্জার হোটেলে সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || রাজধানীর একটি বেসরকারি হোটেল থেকে এক সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। মৃতের নাম বিশাল আকাশ দাস (৩৫)। তাঁর বাড়ি আগরতলার শালবাগান বিএসএফ পাড়া এলাকায়। তিনি সাব্রুম কৃষি দপ্তরে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শহরের জিঞ্জার হোটেলের একটি কক্ষ থেকে মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশ হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগের আঙুল উঠছে হোটেল ম্যানেজারের দিকেও।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সূত্রের খবর।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*