দুষ্কৃতীদের হামলার অভিযোগে থানায় অটোচালকরা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা।
অটোচালকদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শান্তির বাজার রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা লুলু ত্রিপুরা নামে এক যুবক রেলস্ট্যান্ডে যাতায়তকারী কয়েকজন অটোচালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই যুবক ও তার সহযোগীরা কয়েকজন অটোচালকের উপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই শান্তির বাজার রেলস্টেশন এলাকায় অটো চলাচল বন্ধ রাখেন চালকরা। এর ফলে রেলস্টেশনে আসা-যাওয়া করা সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।
দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন অটোচালকরা।
এখন দেখার বিষয়, অটোচালকদের অভিযোগের ভিত্তিতে শান্তির বাজার থানার পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*