কনভয়ে আর নয় দীর্ঘ গাড়ির লাইন, মুখ্যমন্ত্রীর কনভয়ে কমছে গাড়ির সংখ্যা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || জ্বালানি সাশ্রয় ও প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, বুধবার আসাম সফর থেকে রাজ্যে ফিরেই মুখ্যমন্ত্রী রাজ্যের ডিজিপিকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নিজস্ব গাড়ি ছাড়াও কনভয়ে মাত্র তিনটি গাড়ি রাখা হবে।
সরকারি মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরেও অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার কমানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। প্রশাসনিক ক্ষেত্রে সংযম ও ব্যয় নিয়ন্ত্রণের উদাহরণ হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*