চাঞ্চল্যকর মাদক কাণ্ডে ধৃত ৪ পুলিশ কর্মীকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত, একজন মূল অভিযুক্তের নাম বাদ রয়েছে বলে চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ২৫ মে || তেলিয়ামুড়া থানার অন্দরের নজিরবিহীন মাদক কেলেঙ্কারিতে ধৃত এক মহিলা সাব-ইন্সপেক্টরসহ চার পুলিশ কর্মীকে ৫ দিনের পুলিশ রিমান্ডে (Police Remand) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ড ৭ দিন চেয়েছিল, কিন্তু আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন মূল অভিযুক্তের নাম বাদ রয়েছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রহস্য দানা বাঁধছে।
সোমবার ধৃতদের কড়া পুলিশি পাহারায় খোয়াই আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করে। ধৃতদের খোয়াই থানায় পাঠানো হয়েছে।
মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত এই চার পুলিশ কর্মী হলেন— তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর (SI) সম্পা দাস, থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা, পুলিশ কর্মী রাজেন্দ্র রিয়াং, তেলিয়ামুড়া থানার এসবি (SB) ইনচার্জ তথা এএসআই (ASI) শচীন্দ্র দেববর্মা। বর্তমানে এই চার পুলিশ অফিসার ও কর্মীকে খোয়াই থানায় রেখে এই চক্রের গভীরে পৌঁছাতে ম্যারাথন জেরা শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*