পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ও ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল খোয়াই

গোপাল সিং, খোয়াই, ২৬ মে || পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বছরের পর বছর ধরে ‘নিট’ (NEET)-এর মতো সর্বভারতীয় গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার তীব্র আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)। মঙ্গলবার এই দ্বিমুখী ইস্যুতে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির খোয়াই জেলা কমিটি। এদিন বিকেলে খোয়াই শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিলটি। মিছিলে বামপন্থী কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এই প্রতিবাদ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা এবং ডিওয়াইএফআই (DYFI)-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ খোয়াই জেলার অন্যান্য স্থানীয় সিপিআই(এম) ও গণসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*