তেলিয়ামুড়ার চাঞ্চল্যকর মাদক কাণ্ডে ৩ জনকে ১৪ দিনের জেল হেফাজত, রাজেন্দ্র রিয়াংকে পুনরায় ৩ দিনের রিমান্ডে পাঠাল আদালত, ধৃত পুলিশ কর্মীদের তীব্র ভৎর্সনা বিচারপতির

গোপাল সিং, খোয়াই, ৩০ মে || তেলিয়ামুড়া থানার অন্দরের নজিরবিহীন মাদক কেলেঙ্কারিতে ধৃত এক মহিলা সাব-ইন্সপেক্টরসহ অপর দুই পুলিশ কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো আদালত। রাজেন্দ্র রিয়াং নামে এক পুলিশ কর্মীকে পুনরায় ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ক্রাইম ব্রাঞ্চ রাজেন্দ্র রিয়াংয়ের জেরায় সন্তোষ্ট নয়। তাই আরও জেরা করার আবেদন জানায় ক্রাইম ব্রাঞ্চ। পরবর্তী শুনানি হবে ১২ই জুন।
এদিকে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি তীব্র ভৎর্সনা করেন ধৃত পুলিশ আধিকারিক সহ কর্মীদের। তিনি বলেন, পুলিশের উচিত এই ধরনের নেশা জাতীয় দ্রব্যের অবৈধ ব্যবহার ও কবল থেকে যুব সমাজকে মুক্ত রাখার প্রয়াস করা। কিন্তু যদি পুলিশই রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে উঠে তবে কি যুবসমাজ, গোটা সমাজ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে।
এদিকে শনিবার ধৃতদের কড়া পুলিশি পাহারায় খোয়াই আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানির পর এই আদেশ জারি করেন বিচারপতি। উল্লেখ্য মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত এই চার পুলিশ কর্মী হলেন— তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর (SI) সম্পা দাস, থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা, পুলিশ কর্মী রাজেন্দ্র রিয়াং, তেলিয়ামুড়া থানার এসবি (SB) ইনচার্জ তথা এএসআই (ASI) শচীন্দ্র দেববর্মা। বর্তমানে পুলিশ কর্মী রাজেন্দ্র রিয়াংকে খোয়াই থানায় রেখে এই চক্রের গভীরে পৌঁছাতে পুনরায় ম্যারাথন জেরা শুরু করবে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*