রামনগর বিস্ফোরণঃ শোকাহত পরিবারের খোঁজ নিলেন মানিক সরকার, পরিদর্শন করলেন বিস্ফোরণস্থল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রামনগরের ৪ নম্বর এলাকার মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
রবিবার তিনি নিহতের স্ত্রী, মা ও অন্যান্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণও শোনেন তিনি।
পরবর্তীতে সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মানিক সরকার বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, রামনগরের ৪ নম্বর এলাকায় সংঘটিত ওই ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হন শুভ্রজিৎ চৌধুরী। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিস্ফোরণের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*