আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত-সহ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, বিভিন্ন সমবায় সংস্থার প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। পরে বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের গত এক বছরের কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমবায় ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা রাজ্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
