আগরতলায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, উন্নত পরিষেবায় জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || নারী ও শিশুদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যালোচনায় সোমবার আগরতলার একাধিক প্রতিষ্ঠান ও নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
পরিদর্শনের সূচিতে ছিল আগরতলার অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট–২ (চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মাণাধীন কর্মজীবী মহিলাদের হোস্টেল প্রকল্প। প্রতিটি স্থানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রকল্পগুলির অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, পরিষেবার মান ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিকু রায় এবং দপ্তরের সচিব তপন দাস। তাঁরা প্রকল্পগুলির বিভিন্ন দিক কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
এদিনের পরিদর্শনে নারী ও শিশুদের জন্য পরিচালিত সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও কার্যকর, উন্নত ও জনমুখী করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*