ফার্মাসিস্টদের বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার সাথে বৈঠকে তিপ্রাসা প্রতিনিধি দল, বিধানসভায় দাবি তোলার আশ্বাস

গোপাল সিং, খোয়াই, ১৪ আগস্ট || খোয়াই জেলার জনজাতি অংশের ফার্মাসিস্টদের এক প্রতিনিধি দল আজ স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মার সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মিলিত হন। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা পেশাগত ক্ষেত্রে বর্তমানে তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা বিধায়কের সামনে বিশদে তুলে ধরেন।
আলোচনাকালে ফার্মাসিস্টরা অনুরোধ জানান, যেন আসন্ন বিধানসভা অধিবেশনে তাদের এই ন্যায়সংগত দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখে তাদের সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানানো হয়।
প্রতিনিধি দলের কথা সহানুভূতির সাথে শোনার পর বিধায়ক রঞ্জিত দেববর্মা তাঁদের আশ্বস্ত করেন যে, আগামী বিধানসভা অধিবেশনে তিনি নিশ্চয়ই তাঁদের এই বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি তাঁদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার কাছে একটি চিঠি লিখবেন বলেও কথা দেন। বিধায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক উদ্যোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁরা নিশ্চয়ই তাঁদের এই দীর্ঘদিনের সমস্যার একটি সুরাহা করতে সক্ষম হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*