গণ্ডাছড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ আগস্ট || সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে গণ্ডাছড়ায়ও যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। গণ্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমাভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাঙ্গণে।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং। পতাকা উত্তোলনের পর স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক আইএএস অভিজিৎ সিং যাদব, এমডিসি খত্রজয় রিয়াং, ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী ধন্য মানিক ত্রিপুরা, আদিত্য সরকার, চরণবাসী ত্রিপুরা-সহ মহকুমা প্রশাসনের আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দেশাত্মবোধক গান, নৃত্যসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। খুদে শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সঞ্চার করে।
দিনটিকে স্মরণীয় করে রাখতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দেশাত্মবোধক ও ভাবগম্ভীর কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাধীনতার গৌরব, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা আরও একবার প্রতিফলিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*