স্বাধীনতা দিবসের ক্রিকেটে চ্যাম্পিয়ন SDJM কোর্ট, রানার্স-আপ পুলিশ কোর্ট

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ আগস্ট || ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে SDJM কোর্ট। ফাইনালে পুলিশ কোর্টকে পরাজিত করে শিরোপা নিজেদের দখলে নেয় তারা। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে পুলিশ কোর্ট এবং বার অ্যাসোসিয়েশন পেয়েছে সান্ত্বনা পুরস্কার।
পুলিশ কোর্ট, বার অ্যাসোসিয়েশন ও SDJM কোর্ট—এই তিন দলের অংশগ্রহণে আয়োজিত হয় বিশেষ এই ক্রিকেট প্রতিযোগিতা। দুই দিন ধরে চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট লড়াই। শনিবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় পুলিশ কোর্ট ও SDJM কোর্ট। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পুলিশ কোর্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় SDJM কোর্ট।
প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই আম্পায়ার। তাঁদের নিরপেক্ষ ও দক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সম্মানিত করা হয়।
৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে SDJM কোর্টের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে আদালত পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বার অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*