খোয়াইয়ে সরকারি সিমেন্ট চুরির অভিযোগে ৪৮ ঘণ্টা পরেও নীরব প্রশাসন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বিধায়ক নির্মল বিশ্বাস

গোপাল সিং, খোয়াই, ২২ আগস্ট || “প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কোন সভায় কি বললেন, তা বিকৃত করে থানায় থানায় মামলা করা হয়। সেই সময়টুকু যখন বর্তমান মুখ্যমন্ত্রীর রয়েছে, তাহলে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খোয়াই বারবিল এলাকায় নিজের অট্টালিকা তৈরী করতে গিয়ে সরকারী সিমেন্ট ব্যবহার করছেন বলে রাজ্যের মিডিয়াতে সংবাদ পরিবেশিত হবার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কেন মুখ্যমন্ত্রী এবিষয়ে কোনো তদন্তের নির্দেশ দিচ্ছেন না। কেন খোয়াই ব্লকের বিডিও এই গোটা ঘটনার বিষয়ে মুখ খুলছেন না। শাসক দল সহ সকলেই কি ‘মৌণ থেকে সম্মতি প্রকাশ করছেন।” খোয়াইতে সিমেন্ট চুরির অভিযোগের বিষয় নিয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রশ্ন তুললেন সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিধায়ক নির্মল বিশ্বাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*