আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির হাই-ভোল্টেজ সাংগঠনিক বৈঠক, রণকৌশল নির্ধারণে উপস্থিত রাজ্য প্রভারি তাপস মজুমদার

গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে এবং দলীয় সংগঠনকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে আজ রবিবার ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কার্যালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে প্রধান উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারি তাপস মজুমদার। ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, সমীর কুমার দাস, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস, মন্ডল সভাপতি অনুকূল দাস, প্রাক্তন জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ জেলা কমিটির সদস্য দেবাশীষ নাথশর্মা প্রমুখ।
এছাড়াও জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের সভাপতি, জেলা কমিটির সদস্য এবং বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা এই বৈঠকে অংশ নেন। মূলত আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে জনজাতি এলাকাগুলিতে বিরোধী শিবিরের মোকাবিলা করে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য ছিল। সভায় প্রভারি তাপস মজুমদার ও জেলা সভাপতি সমীর কুমার দাস দলের বুথ ভিত্তিক কার্যকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রতিটি বুথে সংগঠনকে আরও চাঙ্গা করা এবং প্রতিটি ভোটারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*