আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২২ সেপ্টেম্বর || মেলাঘরে সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় একটি আরটিকা প্রাইভেট কারের চালক টমটম গাড়িকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সোমবার রাতে মেলাঘর এলাকায় একটি আরটিকা প্রাইভেট কার দ্রুতগতিতে এসে একটি টমটম গাড়িতে ধাক্কা মারে। অভিযোগ, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে মেলাঘর এলাকায় রাতের সময় যানবাহন চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর মতো ঘটনা কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও অভিযুক্ত গাড়ির চালককে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
