হৃষ্যমুখে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ অক্টোবর || সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধন করা হলো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র।
কেন্দ্রটির উদ্বোধনের পর হৃষ্যমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের কনফারেন্স হলে আয়োজিত হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, স্থানীয় প্রধান শ্রীদাম মজুমদার, বিভিন্ন এলাকার আশা কর্মী এবং স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্দেশ্য, কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই কেন্দ্রের মাধ্যমে কম দামে মানসম্মত ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
উল্লেখ্য, প্রয়োজনীয় ওষুধ সাশ্রয়ী মূল্যে মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়াই জন ঔষধি কেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য। হৃষ্যমুখে এই কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সংগ্রহও আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
তাঁদের মতে, হৃষ্যমুখে চালু হওয়া এই প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*