কিংবদন্তি সুরস্রষ্টা শচীন দেববর্মণের জন্মজয়ন্তীতে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || কিংবদন্তি সঙ্গীত রচয়িতা, সুরকার ও মহান গায়ক কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরার এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
প্রভাতী অনুষ্ঠানে শচীন দেববর্মণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গর্ব শ্রদ্ধেয় কুমার শচীন দেববর্মণের অনন্য সৃষ্টিশীলতা, সুরের মাধুর্য এবং কালজয়ী সঙ্গীত ভারতীয় সঙ্গীতের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সঙ্গীত জগতে শচীন দেববর্মণের অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর সৃষ্টি ও সঙ্গীতের ঐতিহ্য আগামী দিনেও মানুষের মধ্যে একইভাবে সমাদৃত ও স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, প্রতি বছরই শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারের অনুষ্ঠানেও তাঁর জীবন, কর্ম ও সঙ্গীতের অবদানকে স্মরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*