ভিলেজ কমিটি নির্বাচন: ৮০ শতাংশ আসনে এগিয়ে মথা, জয়ের পথে থাকলেও রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার আহ্বান বিধায়ক রঞ্জিত দেববর্মার

গোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর || শুরু হয়ে গেছে আবীর খেলা। রামচন্দ্রঘাটে সবক’টি আসনেই জয়ী মথা। মিডিয়ার মুখোমুখি হয়ে জানালেন হেভিওয়েট মথা নেতৃত্ব তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।
খোয়াই জেলার রামচন্দ্রঘাটে মোট ৭টি আসনে ভিলেজ কমিটি ভোটগ্রহণ হয়েছিল। সেখানে ৭টিতেই মথার বাজিমাত। আগেই ১৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মথা জয়ী হয়েছিল! স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা অনেকটাই আপ্লুত হয়েই বলেন, রাজ্যের প্রায় ৮০ শতাংশ আসনেই মথা এগিয়ে রয়েছে। বিপুল ভোটে জয়ী হবার অপেক্ষা। দু-একটি স্থানে অপ্রীতিকর ঘটনার খবর মিললেও স্থানীয় প্রশাসন এবং মথা নেতৃত্বদের তৎপরতায় সেগুলি সমঝোতা হয়েছে। আর দু-একটি স্থানে সিপিএম-এর জন্য সমস্যা তৈরী হয়েছে বলেও তিনি দাবি করেন। শেষে তিনি রাজ্যজুড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য সকল অংশের মানুষ ও মথা কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*