পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || রাজধানীর লিচুবাগান এলাকার ঘোষপাড়ায় দশমী ঘাট সংলগ্ন পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে পুকুরে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে।
মৃতের পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*