জোলাইবাড়িতে শুরু ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা, ৮টি টেবিলে ৪ রাউন্ডে গণনা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৫ অক্টোবর || সোমবার সকাল ৮টা থেকে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে জোলাইবাড়িতেও শুরু হয়েছে ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা। জোলাইবাড়ি আরডি ব্লকের অধীন ১০টি ভিলেজের ভোট গণনা চলছে সাঁচিরামবাড়ি এলাকার শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম হাই স্কুলে।
ভোট গণনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রে নেওয়া হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং পার্সনদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করানো হয়। পাশাপাশি স্ট্রং রুম থেকে ব্যালট বাক্সগুলি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে গণনাকক্ষে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, মোট ৮টি টেবিলে ৪ রাউন্ডে ভোট গণনা সম্পন্ন করা হবে। গণনাকেন্দ্র ও সংলগ্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং ত্রিপুরা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ জেলা এলাকায় বিএনএস-এর ১৬৩ ধারা অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*