আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে কৃষ্ণনগরে নবনির্মিত ‘মহারানি জাহ্নবী দেবী লাইব্রেরি’র উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত কমন সার্ভিস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দত্ত, ১৯ নং ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবনির্মিত লাইব্রেরি চালু হওয়ায় এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ বাসিন্দাদের পড়াশোনা ও জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কমন সার্ভিস সেন্টার চালু হলে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন নাগরিক পরিষেবা আরও সহজে ও দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে।
শিক্ষা ও নাগরিক পরিষেবাকে একইসঙ্গে গুরুত্ব দিয়ে ১৯ নং ওয়ার্ডে গৃহীত এই উদ্যোগকে এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
