প্রতাপগড়ে ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত অফিসের উদ্বোধন, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন অফিস ভবনের শুভ সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || জনগণের দোরগোড়ায় আরও সহজে ও দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত প্রতাপগড় বাজার সংলগ্ন ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় রবিবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে এই নতুন অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অভিজিৎ মল্লিক সহ পুর নিগম ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই নাগরিক পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার কাজ অব্যাহত রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতাপগড়ে আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। এই নতুন পরিকাঠামো আগামীদিনে এলাকার মানুষের কাছে নাগরিক পরিষেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নতুন অফিস চালুর ফলে ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন নাগরিক পরিষেবা আরও কাছ থেকে এবং স্বচ্ছন্দে পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*