অটো থেকে ছিটকে পড়ে আহত মহিলা, গাড়ি থামিয়ে সাহায্যে এগিয়ে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || মানবিকতার নজির গড়লেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিমানবন্দর থেকে ফেরার পথে এক মহিলা যাত্রীকে অটো থেকে ছিটকে পড়তে দেখে নিজের গাড়ি থামিয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসেন তিনি। আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করতেও উদ্যোগী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, বিমানবন্দর থেকে ফেরার সময় রাস্তায় একটি অটো থেকে এক মহিলা যাত্রীকে ছিটকে পড়তে দেখেন মানিক সরকার। ঘটনাটি নজরে আসতেই তিনি গাড়ি থামিয়ে আহত মহিলার খোঁজখবর নেন। পাশাপাশি, দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আহত মহিলাকে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদের মুহূর্তে একজন আহত মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যস্ততার মধ্যেও দুর্ঘটনায় আহত মহিলার সাহায্যে মানিক সরকারের এগিয়ে আসার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*