কল্যাণপুরে খোয়াই জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১

গোপাল সিং, খোয়াই, ২০ অক্টোবর || বেআইনি মাদকের কারবার ও অবৈধ মদের বেচাকেনা রুখতে ১৯শে অক্টোবর ২০২৬ তারিখে কল্যাণপুর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালায় কল্যাণপুর থানার পুলিশ। কল্যাণপুর থানার ওসি আশীষ সরকারের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে দুটি পৃথক স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ড ও পরিমাপের বিপুল পরিমাণ আইএমএফএল তথা বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়। অবৈধ মদ বিক্রির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। খোয়াই জেলা পুলিশ প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, জেলাজুড়ে বেআইনি মদ ও মাদকের কারবার নির্মূল করতে এবং আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে খোয়াই জেলা পুলিশের “আপনার নিরাপত্তা, আমাদের অঙ্গীকার” বার্তাকে সামনে রেখে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*