আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর || ত্রিপুরায় আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার পথে এগোচ্ছে প্রশাসন। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।
কমিশনের নির্ধারিত সময়সূচি অনুসারে, ৭ নভেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর ১০ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিনগুলি হল—
৩১ অক্টোবর: মনোনয়নপত্র জমা নেওয়া শুরু।
৬ নভেম্বর: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
৭ নভেম্বর: মনোনয়নপত্রের স্ক্রুটিনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনপুর নির্বাচনকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে প্রস্তুতি শুরু হয়েছে। মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু হলে প্রার্থী নির্বাচন, দলীয় প্রস্তুতি এবং নির্বাচনী কর্মকাণ্ড আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। আপাতত নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশিকা ও নির্বাচনের পূর্ণাঙ্গ সূচির দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
