সতর্কতা সচেতনতা সপ্তাহে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মেগা রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ‘সমৃদ্ধির জন্য সততা’—এই বার্তাকে সামনে রেখে রাধানগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা। সততা, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রক্তদানকে মহৎ মানবিক কাজ হিসেবে তুলে ধরে শিবিরের উদ্যোক্তারা জানান, রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগীকে সমস্যায় পড়তে না হয়, সে জন্য স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
সতর্কতা সচেতনতা সপ্তাহের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরের মধ্য দিয়ে সততার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*