নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ।। আগরতলা ও আগরতলার পার্শ্ববর্তী এলাকার নির্মীয়মাণ বিভিন্ন ভবন পরিদর্শন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার সিদ্ধিআশ্রমস্থিত নির্মীয়মাণ বিজ্ঞান গ্রামের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং আরো দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংস্লিষ্টদের নির্দেশ দেন। ৪৪.৮২ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ বিজ্ঞান গ্রামের কাজ পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিজিতা নাথ, পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, মূখ্যসচিব ওয়াই পি সিং সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। এরপর মূখ্যমন্ত্রী বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে যান। সেখানে স্পোর্টস কমপ্লেক্সের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এখানে উন্নতমানের অ্যাথলেটিক ট্রেক, ফুটবল মাঠ, সুইমিং পুল সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হবে।
