শুরু হল উপনির্বাচনের ভোটগ্রহন পর্ব – সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন

৪-বরজলা বিধানসভা কেন্দ্রের একটি বুথ থেকে শনিবার সকালের তোলা ছবি।
৪-বরজলা বিধানসভা কেন্দ্রের একটি বুথ থেকে শনিবার সকালের তোলা ছবি।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯  নভেম্বর ৷৷ রাজ্যে ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই চলছে বুথে বুথে ভোটগ্রহন পর্ব। শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টা থেকে শুরু হল ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট গ্রহন পর্ব চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণকে কেন্দ্র করে উভয় বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভোট কেন্দ্রের অভ্যন্তরীন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সি আর পি এবং বি এস এফ জোওয়ান। ভোট কেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশ প্রশাসন। এছাড়াও রয়েছে ভ্রম্যমান পুলিশ বাহিনী। সকাল থেকেই দীর্ঘ লাইনে ভোটাররা প্রায় উৎসবের মেজাজেই একপ্রকার তাদের পবিত্র কর্তব্য সম্পাদন করছেন। পটু নগর স্কুলে ভোট দিলেন ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাস, লঙ্কামুড়া জে বি স্কুলে ভোট দিলেন সি পি আই (এম) প্রার্থী ঝুমু সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*