‘এই ফলাফল খোয়াইয়ের সংগ্রামী মানুষের চেতনার বহি:প্রকাশ’, বললেন বিশ্বজিৎ দত্ত

cpim_khowai cpim_khowai-jpg1গোপাল সিং, খোয়াই, ২২ নভেম্বর ৷৷ রেকর্ড ভোটে জয়ী ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত। অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে গত বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের জয়ের ব্যবধানকেও পেছনে ফেলে ডবল মার্জিনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমুল কংগ্রেস এর প্রার্থী মনোজ দাসকে 16094 ভোটের ব্যবধানে পরাস্ত করলেন তিনি। তাইতো তিনি বললেন ‘এই ফলাফল খোয়াইয়ের সংগ্রামী মানুষের চেতনার বহি:প্রকাশ। এই জয়ের জন্য আমি খোয়াইবাসীকে অভিনন্দন জানাচ্ছি।’ ২২শে নভেম্বর সকাল সকাল ২৫-খোয়াইবিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষনার পর মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই জানালেন বিজয়ী সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত। এরপর লাল আবিরে রাঙানো মিছিলে ভেসে খোয়াইবাসীকে ধন্যবাদ জানিয়ে শহর পরিক্রমা করেন বামফ্রন্টের বিজয়ী প্রার্থী।

নির্বাচনের ফলাফল :
মোট ভোটার : 39400
প্রদত্ত ভোট : 37323
সিপিআই(এম) প্রার্থী – বিশ্বজিৎ দত্ত : 24810
তৃণমুল প্রার্থী – মনোজ দাস : 8716
বিজেপি প্রার্থী – তপন পাল : 2528
কংগ্রেস প্রার্থী – প্রণব বিশ্বাস : 696
আমরা বাঙালি – গৌতম দেব : 326
নোটা : 247

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*