গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর ৷৷ খোয়াই চাম্পাহাওর থানাধীন পশুরামবাড়িতে পুলিশের হানা। কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার গাজা গাছ ধ্বংশ করল পুলিশ। বুধবার সাত সকালে গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মা’র নেতৃত্বে খোয়াইয়ের এসিডিআর এবং চাম্পাহাওর থানার ওসি সহ এক পুলিশ বাহিনী হানা দেয় পশুরামবাড়িতে। জঙ্গলের ভেতরে থাকা অন্তত দুই কানি জমিতে চাষ করা হয়েছিল। সমস্ত গাজা গাছ কেটে আগুন দিয়ে ধ্বংশ করে দেয় পুলিশ বাহিনী। তিন শতাধিক গাজা গাছ কেটে সাফ করে দেয় পুলিশ। তবে এই অভিযানে পুলিশ কাউকেই গ্র্রেপ্তার করতে পারেনি।
অথচ খোয়াই জেলা শাসকের অফিস রয়েছে। রয়েছে আরক্ষা দপ্তর। আরক্ষা দপ্তরের মুল কাজই হচ্ছে দেশী চোলাই মদ এবং বিলেতি মদ সহ গাঁজা চাষ এগুলির উপর হস্তক্ষেপ করা। খোয়াই জেলায় নেশা কারবারীদের আখড়া। বিশেষ করে গাঁজা চাষ। গাঁজা বিক্রেতারা খোয়াই শহরে আছে তা পুলিশ কর্তারাও ভাল করেই জানেন। কিন্তু বড় মাপের হপ্তা পেয়ে উনারা কিছুই জানেন না ভাব ধরে থাকেন। বিশেষ করে পৌর এলাকায় গাঁজা, দেশী মদ, কোরাক্স, টেবলেট ব্যবসায়ী থানার হাতের কাছে। প্রায় দুশ হাতের কাছে পাইকারী বিক্রেতারা। অথচ উনারা কিছুই জানেন না বলে অভিযোগ জনগনের। জনগনের মতে যখন এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর মত বিরোধ হয় তখনই থানা বাবুরা অভিযান চালায়। খোয়াই এর প্রত্যন্ত এলাকায় বিশেষ করে চাম্পাহাওড় এলাকায় গাঁজা চাষ বেশী হয়। এই অভিযান শুধুমাত্র জনগনকে বোকা বানানোর জন্যই। আর সমাজের মধ্যে প্রচার করতে এমন ছোট ছোট অভিযান হয়ে থাকে বলে অভিযোগ জনগনের।
