রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ১৩ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত – মহাকরণে সাংবাদিক সন্মেলনে শিক্ষামন্ত্রী

tapanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷৷ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ১৩ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ১২ হাজার পদ সৃষ্টি করা হয়েছে শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরের জন্য। বাকি ১০০০ পদ সৃষ্টি করা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জন্য। বুধবার বিকেলে মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক বইঠকে নতুন এই পদ সৃষ্টির কথা জানান শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। শিক্ষামন্ত্রী জানান, বিদ্যালয় শিক্ষা দপ্তরে ১২ হাজার পদের সবকয়টিই অশিক্ষক কর্মচারী পদ। অর্থাৎ শিক্ষকতার কাজের বাইরে এমন ৫টি বিভিন্ন ক্যাটাগরির ১২ হাজার গ্রুপ-সি পদ সৃষ্টি ও পূরনের অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের মন্ত্রীসভার বৈঠকে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে অ্যাকাডেমিক কাউন্সেলরের ১২০০টি পদ, স্টুডেন্টস কাউন্সেলরের ৩৪০০টি পদ, স্কুল লাইব্রেরী এসিস্ট্যান্ট-র ১৫০০টি পদ, হোস্টেল ওয়ার্ডেনের ৩০০টি পদ এবং স্কুল এসিস্ট্যান্ট-র ৫৬০০টি পদ। শিক্ষামন্ত্রী জানান, খুব দ্রুত এই পদ গুলিতে নিয়োগ করা হবে। উল্লেখ্য, অ্যাকাডেমিক কাউন্সেলরের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতকোত্তর এবং ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা)। স্টুডেন্টস কাউন্সেলরের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)। স্কুল লাইব্রেরী এসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)। হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)। স্কুল এসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে অস্নাতক এবং ৩ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২২০০ টাকা)।
পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১০০০ আর্লি চাইল্ডহুড কো-অর্ডিনেটর পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*