নজরুল ইসলাম সর্বধর্মের মিলনের চিরজাগ্রত প্রতীক

kniদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ মে ৷৷ পরাধীন ভারতবর্ষে জাত, পাত, ধর্মের বিভেদ জীইয়ে রেখে ব্রিটিশের শাসনের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে গোটা জাতিকে সঞ্জীবনী শক্তি জুগিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। মুসলমান সম্প্রদায়ের হয়ে বিদ্রোহী কবি ছিলেন সাম্প্রদায়িকতা, সংকীর্ণতার ঊর্ধ্বে। ব্রিটিশের বিরুদ্ধে লেখার জন্য বহুবার হয়েছিলেন কারারুদ্ধ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে লিখেছিলেন – ‘কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল করলে লোপাট’ আবার সাম্প্রদায়িক ঐক্যের আহ্বানে ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’ তাঁরই অনবদ্য সৃষ্টি। পারিবারিক ক্ষেত্রে ছোট থেকেই লিপ্ত হয়ে পড়েছিলেন জীবন যুদ্ধে – পেটের জন্য নানা স্থানে কাজ করেছেন। পড়াশুনার ইচ্ছে থাকলেও জীবনের ঘাত প্রতিঘাতে বিঘ্ন হয়েছে শিক্ষা গ্রহন। সাহিত্যের অঙ্গনে কাজী নজরুল ইসলাম ছিলেন বহু বর্ণের সমন্বয়ে উদ্ভাসিত উৎসধারা। ইসলামী গান আর শ্যামা সঙ্গীত লিখেছেন একই কলমে – এখানেই নজরুল ইসলাম সর্বধর্মের মিলনের চিরজাগ্রত প্রতীক। কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*