জাতীয় ডেস্ক ৷৷ বন্যা-কবলিত দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য ২,৩৫০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার একদিনের জন্য গুয়াহাটি সফরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, উত্তর-পূর্বের জন্য ২,৩৫০ কোটি টাকার বন্যা-প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যের ভাগে কত টাকা আসবে, তা পরে স্থির হবে। শর্মা জানান, এই অর্থের মধ্যে উত্তর-পূর্বের সবকটি রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ তহবিলে ২ হাজার কোটি টাকা রাখা হয়েছে। পাশাপাশি, বন্যার নেপথ্যে ব্রহ্মপুত্র নদের ভূমিকা খতিয়ে দেখতে একটি গবেষণামূলক প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি যোগ করেন, ওই প্রকল্পের দায়িত্বে থাকবে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি যেখানে বিজ্ঞানী, গবেষক, ইঞ্জিনিয়াররা থাকবেন। কোন পথে বন্যা মোকাবিলা করা সম্ভব, তাও সুপারিশ করবে এই কমিটি। শর্মা বলেন, অসমের সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের অবিলম্বে ২৫০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এর আগে গত জুন মাসে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।বন্যা মোকাবিলায় উত্তর-পূর্বাঞ্চলের জন্য ২,৩৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় ডেস্ক ৷৷ বন্যা-কবলিত দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য ২,৩৫০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার একদিনের জন্য গুয়াহাটি সফরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, উত্তর-পূর্বের জন্য ২,৩৫০ কোটি টাকার বন্যা-প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যের ভাগে কত টাকা আসবে, তা পরে স্থির হবে। শর্মা জানান, এই অর্থের মধ্যে উত্তর-পূর্বের সবকটি রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ তহবিলে ২ হাজার কোটি টাকা রাখা হয়েছে। পাশাপাশি, বন্যার নেপথ্যে ব্রহ্মপুত্র নদের ভূমিকা খতিয়ে দেখতে একটি গবেষণামূলক প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি যোগ করেন, ওই প্রকল্পের দায়িত্বে থাকবে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি যেখানে বিজ্ঞানী, গবেষক, ইঞ্জিনিয়াররা থাকবেন। কোন পথে বন্যা মোকাবিলা করা সম্ভব, তাও সুপারিশ করবে এই কমিটি। শর্মা বলেন, অসমের সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের অবিলম্বে ২৫০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এর আগে গত জুন মাসে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।