৮ দফা দাবিতে বিজেপি’র ডেপুটেশন প্রদান

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্যোগে কাঠালিয়াছড়া ভিলেজ কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা ব্লকের অধিন কাঠালিয়াছড়া ভিলেজ কার্যালয়ে ৮ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন এর বিশেষ দাবির মধ্যে রয়েছে রাস্তা নির্মান, বিশুদ্ব পানীয় জলের ব্যাবস্থা করা সহ ভাতা প্রদান। এই ডেপুটেশন প্রদানে ৭ জনের বিশেষ প্রতিনিধির দল পঞ্চায়েত আধিকারিক এর সাথে সাক্ষাৎ করেন। এই ডেপুটেশনে বিজেপির পক্ষ থেকে অংশগ্রহন করেন জনজাতীর নেতৃত্ব ভৃগুরাম রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৈরীশঙ্কর রিয়াং, মম্ভু মগ, সুমন দেবনাথ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। ডেপুটেশন শেষে ভৃগুরাম রিয়াং ওনার দলের লোকজনদেরকে নিয়ে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে দাবিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।g
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*