জাতীয় ডেস্ক ৷৷ ১৮ বছরের কম বয়সের নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গন্য হবে।ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এই রায়ের অর্থ, এখন থেকে ১৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে তা হবে ধর্ষণের সামিল। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় উল্লেখিত ব্যতিক্রম খারিজ করে দিয়েছে। এই ধারা অনুযায়ী, ১৫ বছরের বেশি বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণের আওতার বাইরে রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, ধর্ষণ আইনে যে ব্যতিক্রম রয়েছে তা বৈষম্যমূলক ও একতরফা। ১৫ থেকে ১৮ বছর বয়সের বিবাহিতা মেয়েদের এর বাইরে রাখাটা অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কারন, যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮। এক্ষেত্রে বিবাহিতা নাবালিকাদের ধর্ষণের আওতার বাইরে রাখা যায় না। সুপ্রিম কোর্ট বলেছে, কোনও ব্যক্তি যদি তার ১৮ বছরের কম বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করে তবে তা অপরাধ। নাবালিকা স্ত্রী এক বছরের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে। সু্প্রিম কোর্ট বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, যে উদ্দেশ্য নিয়ে সামাজিক ন্যায় আইনগুলি প্রণয়ন করা হয়েছিল সেই উদ্দেশ্য অনুযায়ী সেগুলির রূপায়ন হচ্ছে না। ৩৭৫ ধারায় নাবালিকা স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখার বিষয়টি অবৈধ ঘোষণার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গন্য হবে, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
জাতীয় ডেস্ক ৷৷ ১৮ বছরের কম বয়সের নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গন্য হবে।ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এই রায়ের অর্থ, এখন থেকে ১৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে তা হবে ধর্ষণের সামিল। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় উল্লেখিত ব্যতিক্রম খারিজ করে দিয়েছে। এই ধারা অনুযায়ী, ১৫ বছরের বেশি বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণের আওতার বাইরে রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, ধর্ষণ আইনে যে ব্যতিক্রম রয়েছে তা বৈষম্যমূলক ও একতরফা। ১৫ থেকে ১৮ বছর বয়সের বিবাহিতা মেয়েদের এর বাইরে রাখাটা অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কারন, যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮। এক্ষেত্রে বিবাহিতা নাবালিকাদের ধর্ষণের আওতার বাইরে রাখা যায় না। সুপ্রিম কোর্ট বলেছে, কোনও ব্যক্তি যদি তার ১৮ বছরের কম বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করে তবে তা অপরাধ। নাবালিকা স্ত্রী এক বছরের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে। সু্প্রিম কোর্ট বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, যে উদ্দেশ্য নিয়ে সামাজিক ন্যায় আইনগুলি প্রণয়ন করা হয়েছিল সেই উদ্দেশ্য অনুযায়ী সেগুলির রূপায়ন হচ্ছে না। ৩৭৫ ধারায় নাবালিকা স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখার বিষয়টি অবৈধ ঘোষণার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।