আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷৷ মঙ্গলবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠক শেষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিকদের জানান, ভেটেরিনারি কলেজে ফেকাল্টির ঘাটতি পূরণের জন্য ১৬ জন অধ্যাপককে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেট ফার্মাসি কাউন্সিলে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদে লোক নিয়োগ করার জন্য মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে ত্রিপুরা বিল্ডিং রুলস, ২০০৪-এর সংশোধিতরূপে ত্রিপুরা বিল্ডিং রুলস, ২০১৭ নতুন নামাঙ্কন করে মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে গৃহীত হয়েছে।
