আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷৷ নিহত গাড়ি চালক জীবন দেবনাথের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এক্স গ্রেসিয়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠক শেষে মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গাড়ি চালক জীবন দেবনাথ অপহৃত হয়েছিলেন। পুলিশ গত ৪ নভেম্বর তাঁর পচাগলা বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার করে।জীবন দেবনাথের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্য সরকারের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ৷৷ নিহত গাড়ি চালক জীবন দেবনাথের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এক্স গ্রেসিয়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠক শেষে মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গাড়ি চালক জীবন দেবনাথ অপহৃত হয়েছিলেন। পুলিশ গত ৪ নভেম্বর তাঁর পচাগলা বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার করে।