আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর ৷৷ সব জল্পনা কল্পনার অবসান ঘটয়ে অবশেষে গেঁড়ুয়া শিবিরে যোগ দিলেন রাজ্য রাজনীতিয়ে চাণক্য বলে পরিচিত বিধায়ক রতন লাল নাথ। রাজ্যে ১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পরিবর্তন সভা নামে বড় আকারের যোগদান কর্মসূচীর আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিজেপি’র এই যোগদান কর্মসূচীতে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ঘটা করে গেঁড়ুয়া শিবিরে যোগ দিলেন বিধায়ক রতন লাল নাথ। তার সাথে সি পি আই (এম) এবং কংগ্রেস ছেরে কয়েক হাজার নেতা, কর্মী, সমর্থকরা এদিন বিজেপি’তে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচকে ঘিরে রাজ্যে আসেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং অসমের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। এদিনের কর্মসূচীতে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক রতন লাল নাথের সাথে বিজেপি’তে যোগদান করেন আগরতলা পুর নিগমের কাউন্সিলার হিমানী দেববর্মা, মিলন দাস, দীর্ঘ দিনের সি পি আই (এম) এবং কংগ্রেস ছেরে কয়েক হাজার নেতা-কর্মী পদ্ম শিবিরে যোগদান করেন। এদিন বিজেপি’তে যোগ দিয়েই শাষক দলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন বিধায়ক রতন লাল নাথ। তিনি বলেন, সি পি আই (এম)-র পতন এবার নিশ্চিত। এিপুরাকে দুর্নীতি মুক্ত করতে তিনি রাজ্যবাসীর কাছে আহবান জানান।