বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত অলইছড়া বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাত প্রায় সাতটায় আগরতলা থেকে সাব্রুমগামী জয়রাম বাস টি আর ০৮ ১২২৫ এবং শান্তির বাজার থেকে বীরচন্দ্রমনু যাবার উদ্দ্যেশ্য রওনা হওয়া টি আর ০১ এ ২১০৩ নম্বরের কমান্ডার গাড়ী অলইছড়া বাজার সংলগ্ন এলাকায় আসার সঙ্গে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে কমান্ডারের পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার খবর শুনতে পেয়ে শান্তির বাজারের দমকল কর্মীরা এবং আরক্ষা দপ্তরের লোকজন ছুটে গিয়ে আহত লোকজনদের শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা দেখে তাদেরকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মী। যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে তারা হল কাশেম মিঞ্চা (৪০), বিজয় দের্বমা (৩৭) ও নকুল দেবনাথ (৪৯)। প্রদীপ মগ (১৮) কে প্রাথমিক চিকিৎসারপর ছেরে দেওয়া হয় এবং সাহাজাহান মিঞ্চা ( ২৭ ) বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে। বর্তমানে দুইটি গাড়ী শান্তির বাজার থানায় নিয়ে আসা হয়েছে।যান দুর্ঘটনার কবলে ৫ যাত্রী
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত অলইছড়া বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাত প্রায় সাতটায় আগরতলা থেকে সাব্রুমগামী জয়রাম বাস টি আর ০৮ ১২২৫ এবং শান্তির বাজার থেকে বীরচন্দ্রমনু যাবার উদ্দ্যেশ্য রওনা হওয়া টি আর ০১ এ ২১০৩ নম্বরের কমান্ডার গাড়ী অলইছড়া বাজার সংলগ্ন এলাকায় আসার সঙ্গে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে কমান্ডারের পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার খবর শুনতে পেয়ে শান্তির বাজারের দমকল কর্মীরা এবং আরক্ষা দপ্তরের লোকজন ছুটে গিয়ে আহত লোকজনদের শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা দেখে তাদেরকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মী। যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে তারা হল কাশেম মিঞ্চা (৪০), বিজয় দের্বমা (৩৭) ও নকুল দেবনাথ (৪৯)। প্রদীপ মগ (১৮) কে প্রাথমিক চিকিৎসারপর ছেরে দেওয়া হয় এবং সাহাজাহান মিঞ্চা ( ২৭ ) বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে। বর্তমানে দুইটি গাড়ী শান্তির বাজার থানায় নিয়ে আসা হয়েছে।