৫ কার্যকর্তা হত্যার প্রতিবাদে বিজেপি’র মিছিল ও সমাবেশ

bjp hapaniaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ রাজ্যে ক্রমবর্ধমান একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের খুনের প্রতিবাদে এবার সরব হলেন দল। বুধবার রাজ্যের প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রেই দুষ্কৃতিদের হাতে বিজেপি কর্মী সমর্থকদের খুনের প্রতিবাদে ‘প্রতিবাদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। রাজ্যের ৫ বিজেপি কার্যকর্তার হত্যার জবাব চেয়ে ‘প্রতিবাদ মিছিল ও সমাবেশ’ সংগঠিত হয়। এই প্রতিবাদ সভাকে ঘিরে গোটা রাজ্যে ব্যাপক সংখ্যায় বিজেপি কার্যকর্তা ও সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষি হয়েছে। এদিন সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের সমাবেশ উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক দিলীপ সরকার, বিধায়ক আশিষ কুমার সাহা, বিজেপি নেতা নীলমণি দেব, মনিষ দেব এবং অন্যান্য সমাবেশগুলিতে দলিয় নেতৃত্ব সহ অসম থেকে আসা বিধায়করা উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*