আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা, আত্মীয় পরিজনের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। পৌষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে উঠে পিঠে, পুলি, পায়েসের রসনার পরিতৃপ্তি আর হাড় হিম হয়ে আসা শীতের মধ্যেই সংক্রান্তিত স্নান শেষে ধানের ক্ষেতে খড়ের বুড়ির মা-র ঘরে আগুন দিয়ে গ্রাম জুড়ে আট আশির শরীর উষ্ণ করার ছবি। এখানেই শেষ নয় সবুজ শ্যামল গাঁয়ের বাড়ীর বিরাট উঠানে জায়, জননীরা নানা রঙ্গে আলপনা এঁকে ধান, দূর্বায় পূজো, ঘরের আসনে তিল্লাই কদমায় ঠাকুর সেবা সহ আরো নানা আয়োজন হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তির দিন ভুরিভোজনের পর গ্রামে গঞ্জে কীর্তনের ধুম পরে যায়। শহুরে আধুনিক যুগে এই সমস্ত রীতি রেওয়াজ দেখা যায় না বললেই চলে। গ্রামের মানুষ এই রীতি কে এখনো ধরে রেখেছে। তবে শহরেও বেশ কিছু পরিবার পবিত্রতা আর নানা আয়োজনে পালন করে পৌষ সংক্রান্তির উৎসব।ঐতিহ্যের ধারায় আজকের পৌষ সংক্রান্তি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা, আত্মীয় পরিজনের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। পৌষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে উঠে পিঠে, পুলি, পায়েসের রসনার পরিতৃপ্তি আর হাড় হিম হয়ে আসা শীতের মধ্যেই সংক্রান্তিত স্নান শেষে ধানের ক্ষেতে খড়ের বুড়ির মা-র ঘরে আগুন দিয়ে গ্রাম জুড়ে আট আশির শরীর উষ্ণ করার ছবি। এখানেই শেষ নয় সবুজ শ্যামল গাঁয়ের বাড়ীর বিরাট উঠানে জায়, জননীরা নানা রঙ্গে আলপনা এঁকে ধান, দূর্বায় পূজো, ঘরের আসনে তিল্লাই কদমায় ঠাকুর সেবা সহ আরো নানা আয়োজন হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তির দিন ভুরিভোজনের পর গ্রামে গঞ্জে কীর্তনের ধুম পরে যায়। শহুরে আধুনিক যুগে এই সমস্ত রীতি রেওয়াজ দেখা যায় না বললেই চলে। গ্রামের মানুষ এই রীতি কে এখনো ধরে রেখেছে। তবে শহরেও বেশ কিছু পরিবার পবিত্রতা আর নানা আয়োজনে পালন করে পৌষ সংক্রান্তির উৎসব।