
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি ৷৷ টানা তিন বারের প্রার্থী নিয়ে জট থাকায় পিছিয়ে গেল বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ২২শে জানুয়ারী, ২০১৮ বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি জানান, ১৯ থেকে ২১ জানুয়ারী, ২০১৮ কোলকাতায় সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। ২২শে জানুয়ারী সকালে আগরতলায় সি পি আই (এম) রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই দিনই (২২শে জানুয়ারী, ২০১৮) বিকেলে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষনা হতে পারে। অভিজ্ঞ মহলের ধারনা, তিন বার কোনো প্রার্থী ভোটে দাঁড়ানো নিয়ে জট থাকায় পিছুল বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ।
