শাসকদলের যুব নেতা যোগ দিলেন পদ্ম শিবিরে

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জানুয়ারি ৷৷ শুক্রবার বিকালে ৩৬ শান্তির বাজারের ৪০ নং বুথ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক মিছিল ঐ গ্রামের এবং বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাজার সমর চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকায় এক সভায় মিলিত হয়। এই সভায় শান্তির বাজারের সি পি আই (এম) দীর্ঘ ১০ বছরের লড়াকো D Y F এর শান্তির বাজার শহরাঞ্চলের সম্পাদক টিটু রায় উনার নেতৃত্বে সি পি আই (এম) সমর্থীত ৫ পরিবারের লোকজনদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। উনাকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে বরণ করেনেন বিজেপি’র দক্ষিন জেলার সাধারন সম্পাদক শ্যামলাল দেবনাথ, শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস প্রমুখ। ভোটের প্রাকমুহুর্তে এই ধরনের পরিবর্তনে বিজেপি কর্মীদের মনে আনন্দের বাতাবরন লক্ষ্য করা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*