সুষ্ঠু ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে পশ্চিম জেলা প্রশাসন ও আরক্ষা দপ্তরের বৈঠক

DMআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে ভোট প্রক্রিয়াকে অবাধে সম্পন্ন করতে পশ্চিম জেলা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে পশ্চিম জেলা প্রশাসন ও আরক্ষা দপ্তর। শুক্রবার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকের পৌরহিত্যে এই বৈঠকে অংশ নেন পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী সহ পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক সহ নির্বাচনী কাজকর্ম পরিচালনায় যুক্ত পদাধিকারীরা। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাঘু করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে সেবিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*