আরক্ষা দপ্তরের পর এবার রদবদল রাজ্য প্রশাসনে

sec (2)আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ আরক্ষা দপ্তরে বড়সড় রদবদলের পর এবার রাজ্য প্রশাসনে করা হল রদবদল। রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনে রাজ্য প্রশাসনের মাঝারি স্তরে রদবদল করা হয়েছে। জানা গেছে, ৬ জন রিটার্নিং অফিসার, ৪ জন সহকারী রিটার্নিং অফিসার সহ ৫৮ জন টি সি এস আধিকারিককে বদলির করা হয়েছে। জানা গেছে, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীকে বিশালগড় মহকুমা শাসকের দায়িত্বে, বিশালগড় মহকুমা শাসক নান্টু রঞ্জন দাসকে সদর মহকুমার মহকুমা শাসকের দায়িত্বে, মোহনপুর মহকুমা শাসক শুভাশিস দাসকে লংতরাইভ্যালি মহকুমা শাসকের দায়িত্বে, লংতরাইভ্যালির দায়িত্বে থাকা শুভাশিস সাহাকে জিরানিয়া মহকুমার দায়িত্বে, জিরানিয়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যকে খোয়াই মহকুমা শাসকের দায়িত্বে,
খোয়াই মহকুমা শাসক প্রসূন দেকে মোহনপুর মহকুমার দায়িত্বে দেওয়া হয়। তাছাড়া সদরের এএসডিএম সুব্রত মজুমদারকে উদয়পুর এবং জিরানিয়ার অতিরিক্ত মহকুমা শাসক করা হয়েছে উদয়পুরের এএসডিএম আশিস দত্তকে। বিশালগড়ের অতিরিক্ত মহকুমা শাসক বিজয় সিনহাকে আনা হয়েছে সদর মহকুমায়। তার জায়গায় নেওয়া হয় জিরানিয়ার অতিরিক্ত মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তীকে। সেই তালিকায় রয়েছে ডেপুটি ডাইরেক্টর, ডিসিএম, বিডিও পর্যায়ের টিসিএস আধিকারিকরা। শুক্রবার স্বাক্ষরিত এক নোটিফিকেশনে শনিবারই আধিকারিকদের স্ব স্ব জায়গায় দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের অতিরিক্ত সচিব আর পি দত্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*