আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ৷৷ জাতীর জনক, অহিংসার মূর্ত মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস পালনের বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা হয়েছে রাজ্যে। যুব বিকাশ কেন্দ্র, ন্যাশনাল ইয়থ প্রোজেক্ট ত্রিপুরা শাখা এবং নিফা (NIFAA) রাজ্য শাখার যৌথ উদ্যোগে মহাত্মা গান্ধীর ৭০তম মৃত্যু বার্ষিকীর দিনে সারাদেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে সর্বধর্ম প্রার্থনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তথা সমাজসেবী ফুলন ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্তুর্বা গান্ধী ট্রাষ্টের রাজ্য শাখার ট্রাষ্টি রাজলক্ষী চৌধুরী, ইয়ুথ হোস্টেল এসোসিয়েশান অফ ইন্ডিয়ার রাজ্য চেয়ারম্যান বিভূতি দেববর্মা, খাদি ও ভিলেজ ইন্ডাষ্ট্রী কমিশন রাজ্য শাখার ডেপুটি ডিরেক্টার কে সি রায়। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা ন্যাশনাল ইয়থ প্রোজেক্ট ত্রিপুরা শাখা এবং নিফা (NIFAA) রাজ্য শাখার সভাপতি দেবাশীষ মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিফা রাজ্য শাখার প্যাট্রন গৌতম দাস। অনুষ্ঠানে দেবাশীষ মজুমদার দ্বারা সর্বধর্ম প্রার্থনা করা হয়। রাজ্যের ৪টি জেলা থেকে আগত শিল্পীদের দ্বারা মামিতা নৃত্য, রবীন্দ্র-নজরুল নৃত্য, অহমিয়া নৃত্য, পাঞ্জাবী নৃত্য এবং বাঙ্গালী ফোক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানকে সফল করার জন্য সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রতীমা দেববর্মা, সীমা শর্মা, নয়ন দাস, দেবাশীষ দেববর্মা, বীরজু দেববর্মা, রাকেশ দেববর্মা, রুপম দেবনাথ, শান্তনু চক্রবর্তী প্রমুখ। সংস্থার সচিব প্রতীমা দেববর্মা জানান, আগামী দিনে রাজ্যে আরও ১৪৯টি এধরনের অনুষ্ঠান করা হবে।সর্বধর্ম প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধীঃ ১৫০ কর্মসূচীর শুভসূচনা রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ৷৷ জাতীর জনক, অহিংসার মূর্ত মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস পালনের বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা হয়েছে রাজ্যে। যুব বিকাশ কেন্দ্র, ন্যাশনাল ইয়থ প্রোজেক্ট ত্রিপুরা শাখা এবং নিফা (NIFAA) রাজ্য শাখার যৌথ উদ্যোগে মহাত্মা গান্ধীর ৭০তম মৃত্যু বার্ষিকীর দিনে সারাদেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে সর্বধর্ম প্রার্থনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তথা সমাজসেবী ফুলন ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্তুর্বা গান্ধী ট্রাষ্টের রাজ্য শাখার ট্রাষ্টি রাজলক্ষী চৌধুরী, ইয়ুথ হোস্টেল এসোসিয়েশান অফ ইন্ডিয়ার রাজ্য চেয়ারম্যান বিভূতি দেববর্মা, খাদি ও ভিলেজ ইন্ডাষ্ট্রী কমিশন রাজ্য শাখার ডেপুটি ডিরেক্টার কে সি রায়। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা ন্যাশনাল ইয়থ প্রোজেক্ট ত্রিপুরা শাখা এবং নিফা (NIFAA) রাজ্য শাখার সভাপতি দেবাশীষ মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিফা রাজ্য শাখার প্যাট্রন গৌতম দাস। অনুষ্ঠানে দেবাশীষ মজুমদার দ্বারা সর্বধর্ম প্রার্থনা করা হয়। রাজ্যের ৪টি জেলা থেকে আগত শিল্পীদের দ্বারা মামিতা নৃত্য, রবীন্দ্র-নজরুল নৃত্য, অহমিয়া নৃত্য, পাঞ্জাবী নৃত্য এবং বাঙ্গালী ফোক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানকে সফল করার জন্য সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রতীমা দেববর্মা, সীমা শর্মা, নয়ন দাস, দেবাশীষ দেববর্মা, বীরজু দেববর্মা, রাকেশ দেববর্মা, রুপম দেবনাথ, শান্তনু চক্রবর্তী প্রমুখ। সংস্থার সচিব প্রতীমা দেববর্মা জানান, আগামী দিনে রাজ্যে আরও ১৪৯টি এধরনের অনুষ্ঠান করা হবে।