আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ৷৷ নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। রাজনগরে সি পি আই (এম) বনাম বিজেপি’র রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় একে অপরের উপর অভিযোগ আনল সি পি আই (এম) এবং বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী রতন দাস অভিযোগ করেন, বহিরাগত লোক এনে সন্ত্রাস চালায় বিজেপি। অপর দিকে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিত দত্ত তাঁর জবাবে বলেন, সি পি আই (এম) বাংলাদেশ থেকে লোক এনে সন্ত্রাস চালায়, আর আমরা লন্ডন থেকে লোক এনেছি। উল্লেখ্য, সোমবার সন্ধ্যা রাতে সি পি আই (এম) বনাম বিজেপি’র মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে রাজধানীর রাজনগর এলাকায় এই দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির তৈরী হয়েছিল। সেই সময়ে বটতলা ফাঁড়ির ওসির নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ব্যাপক লাঠিচার্জ করে। এতে আহত হয় দুই পক্ষের বেশ কিছু কর্মী সমর্থক। দুজনকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়।দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রাজনগর, একে অপরের কটাক্ষ করলেন সুরজিত ও রতন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ৷৷ নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। রাজনগরে সি পি আই (এম) বনাম বিজেপি’র রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় একে অপরের উপর অভিযোগ আনল সি পি আই (এম) এবং বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী রতন দাস অভিযোগ করেন, বহিরাগত লোক এনে সন্ত্রাস চালায় বিজেপি। অপর দিকে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিত দত্ত তাঁর জবাবে বলেন, সি পি আই (এম) বাংলাদেশ থেকে লোক এনে সন্ত্রাস চালায়, আর আমরা লন্ডন থেকে লোক এনেছি। উল্লেখ্য, সোমবার সন্ধ্যা রাতে সি পি আই (এম) বনাম বিজেপি’র মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে রাজধানীর রাজনগর এলাকায় এই দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির তৈরী হয়েছিল। সেই সময়ে বটতলা ফাঁড়ির ওসির নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ব্যাপক লাঠিচার্জ করে। এতে আহত হয় দুই পক্ষের বেশ কিছু কর্মী সমর্থক। দুজনকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়।