নিজ নিজ বিধানসভা কেন্দ্রে বাইক র্যা লী করলেন বিপ্লব এবং সুশান্ত

sushantaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ৷৷ বিজেপি-আই পি এফ টি (এন সি) জোট সরকার গঠন করার আহবানে বাইক র্যাযলীতে অংশ নেয় শতাধিক কর্মী সমর্থকরা। মঙ্গলবার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী যুব নেতা সুশান্ত চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বাইক র্যা৷লী গোটা মজলিশপুর বিধানসভা কেন্দ্র পরিক্রমা করে। এই বাইক র্যাুলীর রোড় শো’তে সামনে ছিলেন ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী।
এদিন ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে গোটা ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রে রোড শো সংগঠিত করে বিজেপি। শহরের বোধজং বয়েজ স্কুলের সামনে জমায়েত হয়ে বাইক র্যা লীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*