আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও ভোটগ্রহণের পর থেকে রাজ্যের সন্ত্রাস বেড়ে চলেছে। নানা দিক থেকেই নানা রকম হামলা হুজ্জুতির খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জনমনে। এদিন বেলবাড়িতে একটি আলু ক্ষেতে স্থানীয় লোকরা একটি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উদ্ধার করে বোমটি নিষ্ক্রিয় করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও ভোটগ্রহণের পর থেকে রাজ্যের সন্ত্রাস বেড়ে চলেছে। নানা দিক থেকেই নানা রকম হামলা হুজ্জুতির খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জনমনে। এদিন বেলবাড়িতে একটি আলু ক্ষেতে স্থানীয় লোকরা একটি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উদ্ধার করে বোমটি নিষ্ক্রিয় করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।