শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন ৬টি বুথে পুনঃ নির্বাচন

elecআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ৷৷ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনরায় নির্বাচন। রাজ্যের ঐতিহ্য অনুযায়ী ভোটারগণ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। সব বয়সের ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অত্যন্ত শৃঙ্খলাভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইভিএমের গোলযোগের কারণে এই ছয়টি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কড়া নজরদারীতেই পুনঃ নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারী নির্বাচনের দিন আড়াইশ ইভিএম মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। এনিয়ে কমিশনে নালিশ জানিয়েছে সি পি আই (এম)। সরকার গঠন নিয়ে দুই পক্ষের দাবী ও পাল্টা দাবীর মধ্যে রাজ্যের পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবী করেছেন, অষ্টম বারের মতো বামফ্রন্ট সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব দাবী করেছেন ত্রিপুরা থেকে বামফ্রন্টের দীর্ঘ ২৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*